Communitygithub.com

diagram-explainer-style

Cria vídeos explicativos animados em 2D a partir de narrações e legendas (SRT), com animações de objetos, linhas, pontos, ícones e legendas sincronizadas.

O que é diagram-explainer-style?

Esta habilidade permite que agentes de IA, como o Claude Code, gerem vídeos explicativos em 2D totalmente animados a partir de áudio de narração e arquivos SRT (ou texto de script opcional). O agente lê o áudio e as legendas, extrai o tópico e os objetos mencionados (pessoas, veículos, construções, máquinas, elementos da natureza) e cria cenas de desenho plano no estilo de ícones, onde os objetos inteiros são animados para representar visualmente o que está sendo dito. Sobre essas cenas, o agente adiciona anotações progressivas como linhas, pontos, setas, cartões, chips e indicadores de cor, além de legendas sincronizadas palavra por palavra na parte inferior. A habilidade é independente de tópico, funcionando para tecnologia, ciência, saúde, economia, história ou qualquer outro assunto. Ela suporta os formatos 9:16 (1080x1920) e 16:9 (1920x1080) usando a biblioteca Remotion para renderização, com animações spring e um sistema de cores baseado em funções (fundo, superfície, texto, destaque, dados, etc.). Importante: esta habilidade não escreve roteiros ou histórias; ela apenas transforma a narração fornecida pelo usuário em um vídeo explicativo visualmente rico, com edição e renderização completas em MP4.

Funciona com✓Claude Code~Codex CLI~Cursor
npx skills add https://github.com/kamrulhasanx2027-sys/Skill/tree/HEAD

Perguntar na sua IA favorita

Abre um novo chat com esta habilidade de agente já pré-carregada.

Documentação

O que diagram-explainer-style faz?

ব্যবহারকারী তৈরি ভয়েসওভার অডিও দেন, সাথে সাধারণত সেই অডিও থেকে বানানো SRT (ঐচ্ছিকভাবে স্ক্রিপ্ট টেক্সট, লোগো/ছবি/ফন্ট)। এই স্কিল সেটার ওপর পুরো ভিডিও এডিট করে সম্পূর্ণ MP4 দেয়। বিষয়বস্তু ছবিতে ঘটে: ভয়েসের বিষয়ের বস্তুগুলো (মানুষ, ভবন, যন্ত্র, ডিভাইস, প্রকৃতি, ধারণার রূপক) কোড দিয়ে ফ্ল্যাট ২ডি আইকন-ধাঁচের আঁকা দৃশ্যে (বস্তু আইকনের মতো চেনা সিলুয়েট; পুরো বস্তুটাই অ্যানিমেট হয়, অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা নয়) দেখানো হয়, ভয়েসে যা ঘটছে তা পর্দায় অভিনয় হয়, আর তার ওপর লাইন, ডট, আইকন, কার্ড, চিপ ও রঙের টীকা ধাপে ধাপে অ্যানিমেট হয়; নিচে শব্দে শব্দে সিঙ্ক করা ক্যাপশন। ব্যাখ্যা ভয়েসের ভাষায় (সাধারণত বাংলা), টেকনিক্যাল নাম ও প্যারামিটার ইংরেজিতে।

এই স্কিল টপিক-নিরপেক্ষ। টপিক যা-ই হোক (প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, অর্থনীতি, ইতিহাস, প্রতিদিনের জিনিস), স্টাইল ও নিয়ম একই; বদলায় শুধু ছবির বস্তু। ভয়েসে যে বিষয় আছে, সেটার বস্তুই আঁকা হবে; ভয়েসে নেই এমন কিছু নয়।

ফাইল-গাইড (কখন কী পড়বে)

  • এই SKILL.md: সবসময়, আগে।
  • references/illustration-kit.md: দৃশ্য-বোর্ড লেখার আগে (কী কতটা আঁকা হবে, মানুষ/ভবন/যন্ত্র আঁকার রেসিপি, কোড-নমুনা)।
  • references/scene-patterns.md: ভয়েসের বাক্যকে দৃশ্যে অনুবাদের সময়।
  • references/components.md: টীকা-স্তরের উপাদানের মাপ (চিপ, কার্ড, ট্যাব, রুলার…), কোড লেখার আগে।
  • references/code.md: টাইমিং/SRT/ক্যাপশন হেল্পার, প্রকল্প-গঠন, অনুপাত-প্রিসেট কোড, ফন্ট, পথ-ডট, স্প্রিং।

অগ্রাধিকার: ব্যবহারকারীর প্রতিবারের ইনপুট > প্রজেক্ট-নির্দেশনা > এই স্কিলের ডিফল্ট। ডিফল্ট = শুরুর প্রস্তাবিত মান (প্রথম রেন্ডারে দেখে বদলানো যায়); নিয়ম = বাধ্যতামূলক নকশা-সিদ্ধান্ত।

০. কী করে, কী করে না

  • করে: অডিও ও SRT পড়ে সময় বের করা, SRT-র ভুল শব্দ ধরা ও (নিয়ম মেনে) সংশোধন, বিষয়কে আঁকা দৃশ্য ও টীকায় অনুবাদ, অ্যানিমেশন ও ক্যাপশন, রেন্ডার, যাচাই।
  • করে না: গল্প, হুক, স্ক্রিপ্ট বা ভয়েসওভার লেখা/বদলানো। ভয়েসে যা বলা আছে সেটাই ভিডিওর সত্য; নিজে থেকে নতুন দাবি, পরিসংখ্যান বা বাক্য যোগ করবে না (ক্যাপশন ও লেবেল ভয়েসের শব্দ/সংখ্যা থেকে)। SRT-র ভুল ঠিক করা মানে ভাষা "ভালো করা" নয়।
  • এর কাজ নয়: টকিং-হেড এডিট, ফটো-রিয়ালিস্টিক বা ৩ডি রেন্ডার।

১. কাজ শুরুর আগে

১. প্রজেক্ট-নির্দেশনা ও ইনপুট-বার্তা পড়ো; সেখানে যা বলা আছে (ধাপ, আউটপুট, রং, ফন্ট, অনুপাত) তাই মানো। ২. নিচের সেটিংগুলো ঠিক করো। না বলা থাকলে ডিফল্ট ধরে এগোও এবং ডেলিভারির শুরুতে এক লাইনে লিখে দাও কোন সেটিং ধরেছ। অডিও না থাকলে (বা খোলা না গেলে) থামো ও চাও। SRT না থাকলে থামবে না (টাইমিং-ফলব্যাক চলবে)।

সেটিংডিফল্টকে ঠিক করে
ইনপুটঅডিও (বাধ্যতামূলক) + SRT (সাধারণত) + স্ক্রিপ্ট টেক্সট (ঐচ্ছিক)ব্যবহারকারী
অনুপাত ও ফ্রেম৯:১৬ = ১০৮০×১৯২০; ১৬:৯ = ১৯২০×১০৮০; ৩০fps। ইনপুটে না বললে ৯:১৬ ধরে লিখে দাও (প্রজেক্ট-নির্দেশনায় "জিজ্ঞেস করো" থাকলে জিজ্ঞেস করো)ব্যবহারকারী, প্রতিবার
SRT ভুল-সংশোধনচালু (নিচের নিয়মে)স্কিল; বন্ধ বললে শুধু রিপোর্ট
রঙের স্কিমডিফল্ট প্যালেট (অংশ ২)ব্যবহারকারী যা বলে তাই; স্কিলের রং জোর করে চাপাবে না
বাংলা ফন্টHind Siliguriব্যবহারকারী ফন্ট দিলে সেটা
ইংরেজি ফন্টবিষয়ের সাথে মানানসইব্যবহারকারী দিলে সেটা
সংখ্যার লিপিভয়েস বাংলা হলে বাংলা অঙ্ক (১০, ৩৬)প্রজেক্ট
আউট্রো/ব্র্যান্ড কার্ডব্যবহারকারীর নিজের চ্যানেল, ইনপুট/প্রজেক্টে যা দেওয়া। নিজে থেকে কোনো নাম বানাবে নাইনপুট/প্রজেক্ট
লোগো, ব্র্যান্ড, ছবি, ফুটেজব্যবহারকারী অ্যাসেট দিলে সেটাই (নাম ধরে, মাপ ঠিক রেখে); না দিলে আসল কোম্পানির লোগো আঁকবে না, সাধারণ আকৃতি ও লেখা-নামব্যবহারকারী
ব্যাকগ্রাউন্ড মিউজিক/SFXনেই; ব্যবহারকারীর দেওয়া ফাইল থেকেইপ্রজেক্ট/ইনপুট

২. থিম: রং হবে ভূমিকা-ভিত্তিক

কোডে কোনো hex সরাসরি লিখবে না; সব রং থিমের ভূমিকার নামে। ব্যবহারকারী পুরো প্যালেট বা মাত্র ২–৩টা রং দিতে পারে; বাকি রং নিচের নিয়মে উদ্ভাবন করো।

ভূমিকাকাজনিয়ম
bgব্যাকগ্রাউন্ডসবচেয়ে গাঢ়
surfaceকার্ড, নোড, বস্তুর ফিলbg থেকে ~৬–৮% হালকা
surfaceHiক্যাপশন পিল, নিষ্ক্রিয় ট্যাবsurface থেকে আরও ~৬% হালকা
border১–২px বর্ডারtext-এর ৮–১২% অপাসিটি
textমূল লেখা, আউটলাইনbg-র সাথে কনট্রাস্ট ≥ ৭:১
mutedঅসক্রিয়/পরের শব্দ, ইউনিটtext-এর ~৪৫–৫৫%
accentহাইলাইট: সক্রিয় শব্দ, সক্রিয় ট্যাব, ঠিক অবস্থা, CTAএকমাত্র "উজ্জ্বল" রং; ওপরে লেখা onAccent
dataডট, ডিভাইস, ঘড়ি, তথ্য-চিপঠান্ডা রং (নীল-সায়ান)
flowপ্রবাহ-পথ/যোগসূত্রdata-এর পরিবার, তবু আলাদা
good / warn / badস্বাভাবিক / সতর্ক / সমস্যাসবুজ / হলুদ-কমলা / লাল
indicatorকার্ডের ছোট বিন্দু-সূচকwarn-এর ~৪০%

অর্থ-নিয়ম (ভিডিও জুড়ে অপরিবর্তিত): bad = সমস্যা, good = ঠিক, accent = "এখন এটা দেখো", data = তথ্য/উৎস। সাজানোর জন্য অন্য অর্থে নয়। পুরো ভিডিওতে একটাই accent।

উদ্ভাবন: কয়েকটা রং পেলে বাকিগুলো HSL-এ মিলিয়ে বানাও (লাল/সবুজ/হলুদ স্পষ্ট আলাদা; রং-অন্ধদের জন্য শুধু রঙের ওপর নির্ভর না করে লেবেল/আইকনও দাও)। রেন্ডারের আগে কনট্রাস্ট মাপো: ক্যাপশন ও সংখ্যা ≥ ৪.৫:১। হালকা ব্যাকগ্রাউন্ড চাইলে গ্লো বন্ধ, নরম শ্যাডো (y+6, blur 20, ২০% কালো)।

ডিফল্ট প্যালেট (ব্যবহারকারী রং না বললে):

{ "bg":"#0A090C", "surface":"#17171B", "surfaceHi":"#222126", "border":"rgba(255,255,255,0.09)",
  "text":"#F2F2F4", "muted":"#8A8A92", "accent":"#D8F838", "onAccent":"#0A090C",
  "data":"#5AC8FA", "flow":"#4A8BF5", "good":"#2E9A4A", "warn":"#E89808", "bad":"#E84838",
  "indicator":"rgba(232,152,8,0.45)" }

৩. টাইপোগ্রাফি

  • বাংলা: ব্যবহারকারীর ফন্ট, না দিলে Hind Siliguri (৬০০/৭০০)। বড় সংখ্যায় ৭০০। ইংরেজি: ব্যবহারকারীর ফন্ট, না দিলে বিষয়ের মেজাজে একটাই (টেক = Inter/Manrope; ধারালো = Space Grotesk/Sora; ফ্রেন্ডলি = Plus Jakarta Sans; কোড = JetBrains Mono)।
  • সংখ্যা: ভয়েসে বাংলায় বলা সংখ্যা বাংলা অঙ্কে (পঁচিশ = ২৫); ইংরেজি নাম/ভার্সন যেমন আছে।
  • ৯:১৬ মাপ (১০৮০ চওড়ায়, ডিফল্ট): ক্যাপশন ৬০–৬৪ bold; বড় সংখ্যা কার্ড ১২০–১৪০; চিপের সংখ্যা ৫৬–৬৪, ইউনিট ২৬; ট্যাব/লেবেল ২৬–৩০; মাইক্রো লেবেল ২২–২৪। লাইন-হাইট ১.১–১.২; tracking বদলাবে না।
  • ১৬:৯ মাপ (১০৮০ উচ্চতায়): ক্যাপশন ৫২–৫৬; বড় সংখ্যা ৯৬–১১২; চিপের সংখ্যা ৪৪–৫২, ইউনিট ২২; ট্যাব/লেবেল ২৪–২৮ (২৪-এর নিচে নয়); মাইক্রো ২০–২২ (২০-এর নিচে নয়)।
  • বাংলা শেপিং: প্রথম রেন্ডার-ফ্রেমে টোফু ও ভাঙা যুক্তাক্ষর দেখো; ফন্ট bengali সাবসেটসহ লোড করো।

৪. ক্যানভাস, অনুপাত ও জোন

৪.১ অনুপাত বাছা

ব্যবহারকারী প্রতিবার ইনপুটে অনুপাত বলবে; সেটাই চূড়ান্ত। বাছা অনুপাতের প্রিসেট পুরো ভিডিওতে একটাই; মাঝপথে বদলাবে না।

অনুপাতক্যানভাসসাধারণতনিচের "নিরাপদ" অংশ
৯:১৬১০৮০×১৯২০শর্টস, রিলস, টিকটকনিচের প্রায় ২২% জরুরি কিছু নয় (প্ল্যাটফর্ম-UI)
১৬:৯১৯২০×১০৮০সাধারণ ইউটিউবনিচের প্রায় ৭% জরুরি কিছু নয় (প্লেয়ার-কন্ট্রোল)
অন্য (১:১, ৪:৫…)৪.৪-এর সূত্রেফিড-পোস্টব্যবহারকারী যা বলে

নিচের অংশ ফাঁকা কেন: শর্টস/রিলে নিচে চ্যানেলের নাম, ডেসক্রিপশন, গান, লাইক-শেয়ার ও প্রগ্রেস বার ওপরে বসে; ওখানে লেখা/চিপ থাকলে ঢাকা পড়ে। ১৬:৯-এ শুধু প্লেয়ার-কন্ট্রোল বার নিচের সরু অংশ ঢাকে। ব্যাকগ্রাউন্ড (রং, ম্লান ডট-গ্রিড, আলো) সবসময় পুরো ফ্রেম জুড়ে; "ফাঁকা" মানে শুধু লেখা, চিপ ও জরুরি বস্তু ওখানে না বসানো।

৪.২ ৯:১৬ প্রিসেট (১০৮০×১৯২০)

জোনজায়গাবিষয়
ধাপ-ট্যাব বারy ≈ ১৫০–২১২, মাঝেশুধু ভয়েসে ধাপ থাকলে
ধাপ-লেবেলy ≈ ২৬২, বাঁ মার্জিন ৭০"ধাপ ১": ৩৬×৪ accent ড্যাশ + ২৬px muted লেখা
মূল মঞ্চy ≈ ২৮০–১৩০০আঁকা দৃশ্য, ডায়াগ্রাম, কার্ড
ক্যাপশনকেন্দ্র y ≈ ১৩৯৮ (পিল y ১৩৪০–১৪৫৭)সবসময় একই জায়গায়
নিচের অংশy > ১৫০০লেখা/চিপ/জরুরি বস্তু নেই (আউট্রো-কার্ড ছাড়া)

পাশের মার্জিন ≥ ৭০। দৃশ্যের ব্যাকগ্রাউন্ড-আর্ট (আকাশরেখা, ভূমি, আলো) দুই প্রান্ত পর্যন্ত গড়াতে পারে, প্রান্তে ম্লান হয়ে মিশবে। কোনো জরুরি লেখা/চিপ y ১৫০০-এর নিচে বা ৫০-এর ধারে নয়।

৪.৩ ১৬:৯ প্রিসেট (১৯২০×১০৮০)

জোনজায়গাবিষয়
ধাপ-ট্যাব বারy ≈ ৪৪–১০০ (উচ্চতা ≈ ৫৬), মাঝেশুধু ভয়েসে ধাপ থাকলে
ধাপ-লেবেলy ≈ ১২৮, বাঁ মার্জিন ১০০"ধাপ ১": ৩০×৩ accent ড্যাশ + ২৪px muted লেখা
মূল মঞ্চy ≈ ১৬০–৮৫০, পুরো চওড়াআঁকা দৃশ্য, ডায়াগ্রাম, কার্ড
ক্যাপশনকেন্দ্র y ≈ ৯৪০ (পিল y ≈ ৮৮৮–৯৯২, উচ্চতা ≈ ১০০)একই জায়গায়; পিলের চওড়া ≤ ১২০০
নিচের অংশy > ১০০০জরুরি কিছু নয় (আউট্রো-কার্ডও ১০০০-এর ওপরে)

পাশের মার্জিন ≥ ১০০। স্কেল-গুণক k = ০.৭: এই স্কিলে ৯:১৬-এর জন্য লেখা px-মাপ (বস্তুর আকার, কম্পোনেন্ট, প্রবেশের দূরত্ব, স্ট্রোক) ১৬:৯-এ k দিয়ে গুণ; ন্যূনতম স্ট্রোক ২px; ফন্ট অংশ ৩-এর ১৬:৯ লাইন থেকে। ব্যতিক্রম: ক্যাপশন-পিল উপরের টেবিলের মাপে (পিলের ভেতরের সক্রিয়-শব্দ ব্লক ≈ ৭০, ৯:১৬-এ ৮০)। সময়, ইজিং, স্প্রিং দুই অনুপাতে এক।

৪.৪ অন্য অনুপাত (সূত্র; অপরীক্ষিত)

ক্যানভাস W×H (সাধারণত W = ১০৮০) হলে ৯:১৬-এর অনুপাত ধরে: ট্যাব বার y ≈ ০.০৮ H; মার্জিন ≈ ০.০৬ W। নিচে UI-ফাঁকা লাগলে (শর্টস/রিল-ধরন): মঞ্চ ≈ ০.১৫ H–০.৬৮ H, ক্যাপশন কেন্দ্র ≈ ০.৭৩ H। না লাগলে (৯:১৬ ছাড়া অন্য অনুপাতে ডিফল্ট): মঞ্চ ≈ ০.১৮ H–০.৭৮ H, ক্যাপশন কেন্দ্র ≈ ০.৮৬ H। k = মঞ্চ-উচ্চতা ÷ ১০২০ (সর্বোচ্চ ১)। প্রথম ফ্রেম রেন্ডার করে দেখো ও ডেলিভারিতে জানাও যে প্রিসেটটা অপরীক্ষিত।

৪.৫ ১৬:৯-এ দৃশ্য-বিন্যাস

ফ্রেম চওড়া ও কম-উঁচু; ৯:১৬-এর দৃশ্য শুধু ছোট করলে দুই পাশ ফাঁকা আর মাঝ ঠাসা হয়। নতুন করে সাজাও:

  • প্রবাহ: ৯:১৬-এ নিচ→ওপর; ১৬:৯-এ বাঁ→ডান (উৎস বাঁয়ে, লক্ষ্য ডানে)। পথের স্থানাঙ্ক ক্যানভাস ও মঞ্চ-জোন থেকে হিসেব করো, ৯:১৬-এর হার্ডকোড করা পথ কপি করবে না।
  • বস্তু: পরিবেশের বড় বস্তু বাঁ-ডানে ছড়ানো, একসাথে ৫–৮টা (৯:১৬-এ ৪–৬); আকার k-গুণিত (মঞ্চ-উচ্চতার ৪০–৬০% ≈ ২৮০–৪১০px)।
  • স্তরভেদ (পাশ-দেখা): ওপর-নিচ স্তর চলে, কিন্তু প্রতিটা স্তর পাতলা (≈ ২৫০–৩০০px) ও সারি লম্বা।
  • কার্ড: স্প্লিট তুলনা = বাঁ-ডান দুই কার্ড, প্রতিটা ≈ ৮২০×৬২০, ফাঁক ≈ ৮০; বিকল্প-তুলনা ≈ ১২০০×৬০০; কার্ভ-গ্রাফ ≈ ১১০০×৪২০; রিক্যাপ = তিন কার্ড পাশাপাশি, প্রতিটা ≈ ৫৪০×৪২০, ফাঁক ≈ ৫০; আউট্রো ফলো কার্ড ≈ ৬৪০×৪০০ (k-গুণ নয়), "শেয়ার করুন" ৫৬px।
  • ব্যাকগ্রাউন্ড: ডট-গ্রিড একই (৪৮px ফাঁক, ৩px); কেন্দ্র-গ্লো r ≈ ৮৫০ (৯:১৬-এ ≈ ৭০০)।
  • মোশন: প্রবেশের px-দূরত্ব ×k; ডটের গতি চওড়া পথের জন্য ≈ ২৪০–৩২০ px/s।

৫. ইলাস্ট্রেশন-নীতি (এই স্টাইলের প্রাণ)

লক্ষ্য: দর্শক যদি শব্দ বন্ধ, ক্যাপশন বন্ধ, চিপ-লেবেল বন্ধ করে শুধু ছবি দেখেন, তবু বুঝবেন ব্যাপারটা কীভাবে কাজ করছে। যত বেশি সম্ভব বিষয়কে দৃশ্য এঁকে এঁকে অ্যানিমেট করো।

নিয়ম ১: ছবি আগে, টীকা পরে। প্রতিটা বিটে আগে ঠিক করো "পর্দায় কী ঘটছে"; তারপর চিপ, লেবেল, সংখ্যা। চিপ-অফ + সাউন্ড-অফ পরীক্ষা: সব চিপ, কার্ড, লেবেল, ক্যাপশন ও শব্দ বাদ দিলেও আঁকা দৃশ্য দেখে মোটামুটি বোঝা যায় কী ঘটছে। না গেলে দৃশ্য ফ্লোচার্ট হয়ে গেছে; ছবি বানাও।

নিয়ম ২: যা আঁকা যায় আইকন-ধাঁচে আঁকো, আর পুরো বস্তুটাই অ্যানিমেট করো। প্রতিটা বস্তু চেনা সিলুয়েটের ফ্ল্যাট আইকন-ধাঁচ ছবি: বাস বাসের মতো (বডি, জানালা, দরজা, চাকা), প্লেন প্লেনের মতো, রাস্তা রাস্তার মতো (পিচের ফালি, কিনারা, মাঝের চলমান দাগ), ভবন ভবনের মতো, মানুষ আইকন-মানুষের মতো (মাথা-ধড়ের চেনা পূর্ণ আকৃতি)। অ্যানিমেশনের একক = পুরো বস্তু (সরা, ঢোকা, দোলা, কাত, ফোলা, রং বদল, স্থির রূপ-বদল)। মানুষের হাত-পা বা বস্তুর অঙ্গ আলাদা করে নাড়ানো দরকার নেই; রিগ/জয়েন্ট বানাবে না। মানুষের হাঁটা বা কাজ = পুরো আইকনের সরণ বা ভঙ্গি-রূপ বদল (২–৩টা স্থির রূপ) + ছোট bob। বস্তু ঘটনার কেন্দ্রে হলে পূর্ণ আইকন-ধাঁচ আঁকা বাধ্যতামূলক। পরিবেশ ও ছোট বস্তু আরও সরল সিলুয়েট। ছোট আউটলাইন প্রতীক শুধু সহায়ক চিহ্ন বা অমূর্ত ধারণার জন্য। ডট বা আকৃতি শুধু সেখানে, যেখানে জিনিসটা নিজেই কণা বা সংকেত (ডেটা, ভিড়, তাপ, তরঙ্গ)। কোনো মানুষ বা বস্তু ঘটনা ঘটালে তাকে একটা ডট দিয়ে সারা যাবে না। আঁকতে না পারলে নিকটতম সিঁড়ির ধাপে নামো ও ডেলিভারিতে জানাও কোন বস্তু সরল রাখতে হলো। রেসিপি, শব্দভান্ডার ও কোড-নমুনা: references/illustration-kit.md।

নিয়ম ৩: পূর্ণ-মঞ্চ, ফ্রেম নয়। দৃশ্য ব্যাকগ্রাউন্ডের ওপর সরাসরি, মঞ্চ-জোনের পুরো চওড়া (প্রান্তে ম্লান হয়ে মিশে) ও উচ্চতা জুড়ে। কার্ড-বক্স বা প্যানেলে ছোট করে দৃশ্য ঢুকিয়ে রাখবে না। ফ্রেম/প্যানেল শুধু তখন, যখন ভয়েসে সত্যিই স্ক্রিন, অ্যাপ বা ডিভাইসের ভেতরের কথা। তুলনা-কার্ডেও ভেতরের দৃশ্য কার্ডের জায়গা ভরে বড়।

নিয়ম ৪: বস্তু বড় (৯:১৬-এর মাপ; ১৬:৯-এ ×০.৭)।

ভূমিকাআকার
নায়ক-বস্তু১৫০–৩২০px (লম্বাটে বস্তু ≈ ৩২০×৫২০ পর্যন্ত); মানুষ উচ্চতা ≈ ২৮০–৪৫০; চলমান ছোট বস্তু ≈ ১৩০–১৮০ চওড়া; কখনো ১২০px-এর নিচে নয় (১৬:৯-এ ৯০px)
পরিবেশের বড় বস্তুমঞ্চ-উচ্চতার ৪০–৬০% (≈ ৪০০–৭০০px), একসাথে ৪–৬টা, উচ্চতা অসমান
কোণের সহায়ক বস্তু≈ ১০০–১২০px
পেছনের ঝাপসা বস্তুছোট, অপাসিটি ৩০–৪০%

নিয়ম ৫: তিন স্তর ও ভূমি। (ক) সামনে: নায়ক, পুরো আউটলাইন + ফিল + গ্লো; (খ) মাঝে: পরিবেশ, ফিল, ম্লান আউটলাইন; (গ) পেছনে: ঝাপসা/ম্লান। বস্তু ভূমি-রেখা বা মেঝের ওপর দাঁড়ায় (ডেটা/মহাকাশ-জগতে ডট-গ্রিড বা তল)। বিন্যাস অসম, এক সারিতে সমান-দূরত্ব নয়।

নিয়ম ৬: পরিবেশ-সূত্র। জায়গার অনুভূতি দিতে ১–২টা ছোট প্রসঙ্গ-বস্তু। ভয়েসে যা বলা, তাই আঁকো (ভয়েসে ঘটনার জায়গা এলে সেটা সরাসরি আঁকো)। ভয়েসের বিষয়ের সাথে না-মানানো সাজ নয়।

নিয়ম ৭: ঘটনা অভিনয় করাও (ক্রিয়া → গতি → সাড়া)। ক্রিয়াকে আইকন দিয়ে সারবে না; দৃশ্যে ঘটাও:

ভয়েসে যা ঘটেদৃশ্যে আঁকা-ঘটনা
কেউ কিছু করে (ছোঁয়, ধরে, ঠেলে, বলে, চালায়)মানুষ-আইকন পুরোটা সরে, ঝুঁকে বা ভঙ্গি-রূপ বদলে ক্রিয়া বোঝায় (অঙ্গ আলাদা নড়ে না); বস্তু সাড়া দেয় (ছোঁয়ার বিন্দুতে রিং-পালস, রং lit, নড়াচড়া); সাড়া না হলেও দেখা যায় (রিং ম্লান হয়ে মিলায়)
সংকেত/ডেটা/কিছু একটা যায়উৎস-বস্তু থেকে ড্যাশ-রেখা (data/flow) আঁকা হয়ে (০.৬–১.০s) লক্ষ্যে পৌঁছায়; মাথায় ডট; পৌঁছালে লক্ষ্যে রিং-পালস
বাধা পড়ে / আটকায় / বেঁকে যায়রেখা বাধা-বস্তুতে ঠেকে; ঠেকার বিন্দুতে রিং-পালস ও ছোট ফ্ল্যাশ; রেখা বেঁকে অন্য পথে; লক্ষ্যের মান/অবস্থান সরে যায়
ভুল / অনিশ্চিত অবস্থান বা মানআসল বস্তু আর পাশে ভূত-বস্তু (৩০–৩৫% আউটলাইন), মাঝে রুলার + মাত্রা-পিল
ভিড় / জট / ধীরবস্তুগুলো ঘন সারি (ফাঁক কমে), নিচে bad আভা, গতি কমে
কেউ জানে না / অনুমান? ডট-মেঘ; ধীরে কিছু ? bad হয়; শেষে ✕ স্ট্যাম্প
গতি / সময়সত্যিকারের সরণ: বস্তু পথে এগোয়; ঘড়ি-রিং ও কাউন্টার বস্তুর গায়ে
একটা থেকে অনেকমূল বস্তু থেকে ডট/কপি বেরিয়ে ছড়ায়
ওপর-নিচ / স্তরভেদপাশ-দেখা: ওপরে তল, নিচে ভূমি, মাঝে থাম; প্রতি স্তরে নিজের সারি ও আভা
ভেতরে কীভাবে কাজ করেকাটা-ছবি/জুম-ইন/খুলে-দেখা; ভেতরের উপাদান একে একে lit; ধাপ-রেখা; ফল-বস্তু সাড়া (illustration-kit.md ধারা ৪)
ছোট থেকে বড় ছবিপাশ-দেখা থেকে টপ-ডাউন নকশায় মর্ফ; একটা পথ accent-এ
অনুমতি / গোপনীয়তাতথ্য-কার্ডে "নাম নেই" কাটা

নিয়ম ৮: আলো ও জীবন। বড় বস্তুতে আলো-বিন্দুর গ্রিড (মাত্র ২–৩টা warn-এর ম্লান উষ্ণ আলো, ধীর ঝিকিমিকি); নায়কের পেছনে ম্লান গ্লো (data ১০–১৮%)। কোনো অংশ স্থির নয় (মাইক্রো-মোশন, অংশ ৮)।

নিয়ম ৯: দৃশ্য-বদল। একই জগতের অন্য কোণে যেতে পাতলা উল্লম্ব data রেখার ওয়াইপ (০.৩s); দেখার কোণ বদলালে মর্ফ বা ক্রসফেড+ব্লার (০.৫s)। হার্ড কাট নয়।

নিয়ম ১০: ভিড় নয়। প্রতি বিটে একটাই কেন্দ্রীয় আঁকা-ঘটনা, একসাথে নতুন টীকা ≤ ৪। ভয়েসে নেই এমন বস্তু নয়।

সত্যতা: প্রতিটা ভিজুয়াল ভয়েসের অর্থের সাথে মিলবে। ভয়েসে সংখ্যা না থাকলে নতুন "পরিসংখ্যান" বানাবে না; দরকারে স্পষ্ট দৃষ্টান্ত-সংখ্যা (জুড়ে সামঞ্জস্যপূর্ণ) ও "উদাহরণ" লেবেল দাও, ডেলিভারিতে জানাও।

৬. ভয়েস থেকে দৃশ্য-পরিকল্পনা (গল্প লেখা নয়, শুধু ছবিতে অনুবাদ)

১. টাইমিং চূড়ান্ত করো (অংশ ৯)। পরিকল্পনা, ক্যাপশন ও লেবেল সব সংশোধিত চূড়ান্ত লেখা থেকে। ২. ভয়েস থেকে তোলো: বিশেষ্য (জিনিস, জায়গা, ব্যক্তি/ভূমিকা, উপাদান, প্রক্রিয়া) → আঁকা বস্তু (সিঁড়ি অনুযায়ী); ক্রিয়া → গতি ও সাড়া (নিয়ম ৭); সংখ্যা/অবস্থা → চিপ/কাউন্টার; ভালো/খারাপ/সতর্ক → good/warn/bad। ৩. প্যাটার্ন বাছো: ভয়েসের ধরন দেখে references/scene-patterns.md থেকে (ফলাফল, ভুল-ধারণা বাদ, ধাপ, এক→অনেক, কারণ-চেইন, তুলনা, বড়-সংখ্যা, রিক্যাপ, কলব্যাক, আউট্রো, মেকানিজম, ভেতরের কাজ, মানুষের ক্রিয়া ইত্যাদি)। না মিললে নতুন বানাও। ৪. একটাই জগৎ: একই বস্তু, একই আঁকা রূপ, একই রং ও লেবেল-নাম ভিডিও জুড়ে ফেরে। ৫. দৃশ্য-বোর্ড (কোডের আগে বাধ্যতামূলক): প্রতিটা দৃশ্যের এক লাইন: মঞ্চের বস্তু (সামনে/মাঝ/পেছনে; কোন সিঁড়ি-ধাপে আঁকা) | ভূমি-রেখা | কী ঘটনা অভিনয় হবে ও কোন শব্দে | কোন টীকা। "শুধু কার্ড-চিপ" বা "আইকন বসানো" লাইন থাকলে আবার ভাবো। ধাপ-ট্যাব বার ভয়েসে ধাপ থাকলেই চালু। ৬. বিট-ঘনত্ব: প্রতি ২–৪ সেকেন্ডে একটা নতুন আঁকা-ঘটনা; ক্যাপশন-চাঙ্ক ১–১.৫s; বড় সিন-বদল ৮–২০s।

কমন টীকা-উপাদান (লাইন/পথ, ডট, আইকন, কার্ড/নোড, চিপ/পিল, রিং/প্রগ্রেস, কাউন্টার, বার/কার্ভ, তীর, ✕/✓, স্ট্যাম্প, ট্যাব বার, স্ক্রিন-ফ্রেম, স্প্লিট কার্ড, স্তর-স্ট্যাক/ফানেল/চক্র, স্পটলাইট, রুলার, লেজেন্ড, গ্লো) প্রতিটা দৃশ্যে ৩–৪টা থাকবে, কিন্তু সেগুলো আঁকা দৃশ্যের ওপরের স্তর, একা দৃশ্য নয়। মাপ ও আচরণ: references/components.md।

৭. সাউন্ড, সংখ্যা ও তথ্য

  • ভয়েসের সংখ্যা হুবহু ক্যাপশন ও ডায়াগ্রামে; এক সংখ্যা জুড়ে একই। বার/গ্রাফের দৈর্ঘ্য সংখ্যার অনুপাতে। ভয়েসে ডেটা না থাকলে ডায়াগ্রামে সংখ্যা বসাবে না, শুধু আকার ও রং। SRT-র সংখ্যা অডিও/স্ক্রিপ্টের সাথে না মিললে সন্দেহ-তালিকায়।
  • সাউন্ড: ভয়েসওভার অক্ষত (ট্রিম/স্পিড বদল নয়)। ডিফল্টে কিছু যোগ করবে না। ব্যবহারকারী মিউজিক/SFX ফাইল দিলে সেগুলোই; মিউজিক ভয়েসের ২২–২৬ dB নিচে (ভয়েসে ডাকিং), SFX অল্প (পপ, টিক, সুইশ) ও শুধু বড় ঘটনায়। ফাইনাল মিক্স ক্লিপ না হয়।

৮. মোশন সিস্টেম

export const SPRING = {
  pop:  { damping: 11, stiffness: 170, mass: 0.8 },  // ডিফল্ট: কার্ড, চিপ, স্ট্যাম্প, বড় সংখ্যা, আঁকা বস্তুর প্রবেশ
  soft: { damping: 20, stiffness: 120, mass: 1.0 },  // বড় মঞ্চ-বদল, স্ক্রিন/ডিভাইস
  snap: { damping: 14, stiffness: 260, mass: 0.6 },  // ছোট ট্যাগ, ব্যাজ
};
export const SMOOTH = Easing.bezier(0.22, 1, 0.36, 1);   // ছোট জিনিস, ফেড, রঙ-বদল, লেবেল
export const INOUT  = Easing.bezier(0.65, 0, 0.35, 1);   // পথ আঁকা, ক্যামেরা

নিয়ম: প্রধান এলিমেন্টে স্প্রিং/বাউন্স, ছোট জিনিসে মসৃণ ইজিং।

এলিমেন্টপ্রবেশসময় (s)ইজিং
কার্ড/বড় চিপ/আইকননিচ থেকে ৪০px উঠে + fade + blur ৮→০, scale ০.৯→১০.৪৫pop
আঁকা বড় বস্তু (নায়ক, ভবন, মানুষ)নিচ থেকে ৬০–১২০px উঠে + fade; পরিবেশের বস্তু ০.০৮s ফাঁকে একে একে০.৫–০.৭soft/pop
স্ট্যাম্প/ব্যানারscale ১.৫→১, ঘূর্ণন −৬°→−৩°০.৩pop
ছোট ট্যাগ/ব্যাজ/লেবেলfade + scale ০.৯৪→১০.২২snap/SMOOTH
ডটpop; ডট-পিছু ০.০৪–০.০৬ ফাঁক০.২৫snap
লাইন/পথ/রুলারstroke আঁকা (evolvePath)০.৬–১.০INOUT
রঙ বদলinterpolate০.৩৫–০.৫SMOOTH
কাউন্টার/ঘড়িease-out (১০ সেকেন্ডের ঘড়ি ≈ ২.৫s; ০→৩৬ ≈ ১.৫s; দ্রুত পতন ≈ ১.০–১.৫s)১.৫–৩ease-out
✕আঁকা + পপ০.২৫pop
তালিকার সারিএকে একে০.১–০.১৫ ফাঁকেpop

প্রস্থান: প্রবেশের চেয়ে দ্রুত: ০.২–০.৩s fade (+২০px নিচে), SMOOTH। ফোকাস: নতুন বড় কার্ড/সংখ্যা এলে পেছনের মঞ্চ ০.৩s-এ ম্লান (opacity ০.৩৫) ও ঝাপসা (blur ৬)। সিন-বদল: ক্রসফেড+ব্লার ০.৪–০.৬s; মর্ফ (বেশিরভাগ বদল এটাই); জুম-ইন ০.৮s; পাতলা উল্লম্ব রেখার ওয়াইপ ০.৩s। ক্যামেরা: হালকা কাত (−৮°..−১০°) পাশ-দেখা; ভিড়ে জুম ১.০→১.৬ ১.২s-এ; একই দৃশ্যে ≤ ২ ক্যামেরা-মুভ; ৩ডি নয়।

স্থায়ী মাইক্রো-মোশন (কিছুই কখনো স্থির নয়): ডট পথ বেয়ে ভাসে (≈ ২০০ px/s); গুরুত্বপূর্ণ জায়গায় রিং-স্পন্দন (scale ১→২.২, opacity ০.৬→০, ১.২s লুপ); গ্লো-ধুকপুক (opacity ±০.১৫, ২s); ড্যাশ-লাইন উল্টো স্ক্রোল; আঁকা মানুষ/প্রাণী/যান-আইকনে পুরো-বস্তুর ছোট দুলুনি (bob); আলো-বিন্দুর ধীর ঝিকিমিকি।

সিঙ্ক-নিয়ম: প্রবেশ-ইভেন্টের cue = সংশ্লিষ্ট শব্দের start − ০.০৮s (ডেটা-সংখ্যা ও স্ট্যাম্পে ঠিক start)। কাউন্টারের শেষ মান সংখ্যা-শব্দ উচ্চারণের সময়ে পৌঁছায়। শব্দের শুরুতে, মাঝামাঝি নয়।

৯. টাইমিং, ক্যাপশন ও SRT-সংশোধন

হাতে যা আছেক্যাপশনের লেখাসময়
অডিও + SRTSRT-র লেখা, সংশোধনসহcue-র সীমা SRT থেকে; শব্দের সময় অডিও-ASR মিলিয়ে, না পারলে cue-র ভেতরে গ্রাফিম-অনুপাতে
অডিও + SRT + স্ক্রিপ্টস্ক্রিপ্টের লেখা (ব্যবহারকারীর নিজের লেখা, AI-SRT-র চেয়ে নির্ভরযোগ্য)SRT-র cue-সীমা + ASR
শুধু অডিও (+ স্ক্রিপ্ট)স্ক্রিপ্ট থাকলে স্ক্রিপ্ট, নইলে ASRASR; ফলব্যাক silencedetect

টাইমিং পাইপলাইন (timing.json): ১. ffprobe দিয়ে অডিওর দৈর্ঘ্য; ভিডিও = অডিও + ১.০s শেষ-হোল্ড। ২. SRT থাকলে পার্স (parseSrt: BOM, \r\n, ওভারল্যাপ, শূন্য-দৈর্ঘ্য cue সামলায়)। স্বাস্থ্য-পরীক্ষা: শেষ cue বনাম অডিওর দৈর্ঘ্য (>২s ফারাক রিপোর্টে), প্রথম cue কখন, অস্বাভাবিক বড় ফাঁক। ৩. ASR চালাও, SRT থাকলেও: faster-whisper (ভাষা ভয়েস অনুযায়ী, word_timestamps=True)। মডেল না নামলে/নেটওয়ার্ক বাধা হলে ব্যবহারকারীকে জানাও ও SRT-only মোডে যাও (distributeWords)। ৪. SRT-শব্দ ↔ ASR-শব্দ মেলাও (difflib/DP; তুলনার আগে ছোট হাতের অক্ষর, বিরামচিহ্ন ও শূন্য-প্রস্থ অক্ষর বাদ; ফাজি মিল = গ্রাফিম-edit-distance ≤ ৪০%)। মেলা শব্দ ASR-সময় পায় (cue-র ±০.৩s-এর ভেতরে ক্ল্যাম্প); না মেলা শব্দ পাশের দুই মেলা শব্দের মাঝে অনুপাতে। ৫. অফসেট-পরীক্ষা: (SRT cue-শুরু − ASR শব্দ-শুরু)-র median > ০.২৫s হলে ASR-সময় মানো ও রিপোর্টে লেখো। ৬. ফলব্যাক (ASR ও SRT দুটোই নেই): ffmpeg silencedetect=n=-35dB:d=0.18 দিয়ে বাক্য-সীমা; প্রতিটি অংশে শব্দ গ্রাফিম-অনুপাতে ভাগ। ৭. যাচাই: কোনো শব্দ ≥ ০.৩s নীরবতার ওপর বসেছে কিনা, গড় শব্দ-সময় ০.২–০.৬s-এর বাইরে কিনা; সন্দেহজনক জায়গা তালিকা করে জানাও।

চাঙ্ক-নিয়ম: ≤ ৩ শব্দ, ≤ ২৪ গ্রাফিম; দাড়ি/কমা/?/!/ছেদের পর নতুন চাঙ্ক; শব্দের মাঝে ০.৪৫s-এর বেশি ফাঁক থাকলে নতুন চাঙ্ক; চাঙ্ক ১–১.৫s টিকে। সক্রিয় শব্দ = যে শব্দ এইমাত্র বলা শুরু হয়েছে (কারাওকে-হাইলাইট)। হেল্পার ও Caption কোড: references/code.md।

SRT-র ভুল শব্দ ধরা ও সংশোধন

AI-বানানো SRT-তে সদৃশ ধ্বনির শব্দ, ইংরেজি নাম, সংখ্যা, ভাঙা যুক্তাক্ষর, বাদ বা বাড়তি শব্দ থাকে। সীমা (সৎভাবে মানো): তুমি অডিও সরাসরি শুনতে পারো না; প্রমাণ আসে (ক) ASR-এর পাঠ, (খ) বাক্যের যুক্তি ও প্রসঙ্গ, (গ) ভাষার জ্ঞান। বাংলা ASR নিখুঁত নয়, তাই শুধু ASR ভিন্ন বলে কিছু বদলাবে না।

স্তরশর্তকাজ
ক. নিশ্চিতASR ও প্রসঙ্গ একমত; বা স্পষ্ট বানান-ভুল, ভাঙা যুক্তাক্ষর, অক্ষর পড়ে যাওয়া, একই নামের অন্য জায়গার রূপের সাথে অমিলসংশোধন করো
খ. সম্ভাব্যএকটাই প্রমাণSRT-র লেখা রাখো; সন্দেহ-তালিকায় দাও
গ. অনিশ্চিতASR ও SRT ভিন্ন, দুটোই প্রসঙ্গে চলেকিছু বদলাবে না; তালিকায়

বিশেষ নিয়ম: সংখ্যা, শতাংশ, নাম, ব্র্যান্ড/মডেলের নাম শুধু ASR বা স্ক্রিপ্ট নিশ্চিত করলে বদলাবে, নইলে তালিকায়। ভাষারীতি বদলাবে না (কথ্য ভঙ্গি, সাধু-চলিত, বাক্য-গঠন যেমন আছে)। শব্দ যোগ/বাদ শুধু ASR স্পষ্ট দেখালে। ASR না থাকলে শুধু ক-স্তরের বানান/যুক্তাক্ষর/নাম-সংশোধন। ব্যবহারকারী সংশোধন বন্ধ করতে বললে কিছুই বদলাবে না। সংশোধিত লেখাই ক্যাপশনে, লেবেলে ও পরিকল্পনায়। লগ corrections.json: প্রতিটি পরিবর্তন {cue, time, আগে, পরে, প্রমাণ, স্তর}, সন্দেহ-তালিকা আলাদা অংশে সময়সহ।

১০. ইমপ্লিমেন্টেশন

পছন্দ: Remotion (React)। ফলব্যাক: একক HTML + Playwright দিয়ে ফ্রেম ধরে ধরে (window.__seek(frame)) স্ক্রিনশট + FFmpeg (রিয়েল-টাইম রেকর্ডিং নয়)। পুনরাবৃত্তি-নিয়ম: সব মান useCurrentFrame() থেকে; Math.random(), setInterval, Date.now() নয়; ডটের অবস্থান/ঝাঁকুনি ইনডেক্স-ভিত্তিক হ্যাশ থেকে। নেটওয়ার্ক বন্ধ থাকলে ফন্ট ব্যবহারকারীর ফাইল বা @fontsource প্যাকেজ থেকে। বড় আঁকা দৃশ্য (জানালা-গ্রিড ইত্যাদি) SVG <pattern> বা memo কম্পোনেন্টে; বড় এলাকায় blur/filter কম। Remotion ইনস্টল না হলেও সব কোড লিখে প্রজেক্ট হস্তান্তর করো, ব্যবহারকারী নিজের Remotion-এ চালাবেন। প্রকল্প-গঠন, layout.ts (অনুপাত-প্রিসেট), পথ-ডট ও স্প্রিং কোড: references/code.md; আঁকা-বস্তুর কম্পোনেন্ট (art/): references/illustration-kit.md।

অডিও: <Audio src={staticFile("voice.mp3")} /> বা শেষে ffmpeg মিউক্স। রেন্ডার: npx remotion render … --codec=h264 --crf=18, yuv420p, AAC; রেজল্যুশন Composition থেকে।

১১. কাজের ধাপ (ডিফল্ট; প্রজেক্ট অন্যভাবে বললে প্রজেক্টের কথাই মানো)

১. সেটিং ও অনুপাত ঠিক করো; অডিও ও SRT পড়ো, টাইমিং বের করো; SRT-র ভুল ধরে নিয়ম মেনে সংশোধন করো (corrections.json)। ২. সংশোধিত লেখা থেকে বস্তু/ক্রিয়া/সংখ্যা তোলো; illustration-kit.md ও scene-patterns.md পড়ো; প্যাটার্ন বাছো; দৃশ্য-বোর্ড লেখো (প্রতিটা বস্তু সিঁড়ির কোন ধাপে আঁকা হবে ঠিক করে); scenes.ts বানাও। ৩. থিম/ফন্ট ঠিক করে একটা ফ্রেম রেন্ডার করে দেখো (বাংলা শেপিং, রং, জোন, বস্তুর আকার)। ৪. ইলাস্ট্রেশন-কিট (art/), টীকা-কম্পোনেন্ট ও সিন বানাও। এক-দুটো দৃশ্যের ফ্রেম রেন্ডার করে চিপ-অফ + সাউন্ড-অফ পরীক্ষা চালাও, তারপর একটি ছোট অংশ রেন্ডার করে মোশন দেখো। (খরচ বাঁচাতে পুরো রেন্ডারের আগে ছোট অংশ দেখাই নিয়ম।) ৫. পুরো রেন্ডার। ৬. যাচাই। ৭. ডেলিভারি।

১২. যাচাই (রেন্ডারের পর বাধ্যতামূলক)

কন্ট্যাক্ট-শিট: প্রতি ০.৫s-এ একটা ফ্রেম, টাইমকোডসহ:

ffmpeg -i out.mp4 -vf "fps=2,scale=360:-1,drawtext=fontfile=/usr/share/fonts/truetype/dejavu/DejaVuSans-Bold.ttf:text='%{pts\:hms}':x=6:y=h-30:fontsize=26:fontcolor=yellow:box=1:[email protected],tile=5x4" -q:v 4 sheet_%02d.jpg

১৬:৯ ভিডিওতে scale=480 ও tile=4x5 নাও।

চেকলিস্ট:

  • ক্যাপশনের লেখা ভয়েসের সাথে মেলে; ৩–৫টা র‍্যান্ডম পয়েন্টে শব্দ-টাইম অডিওর সাথে মেলানো।
  • corrections.json-এর প্রতিটি সংশোধন ক্যাপশনে বসেছে; সন্দেহ-তালিকার শব্দ নিজে থেকে বদলায়নি; সংখ্যা ও নামে অনুমানে পরিবর্তন নেই।
  • ছবি-যাচাই: (ক) চিপ-অফ + সাউন্ড-অফ: প্রতিটা দৃশ্যের একটা ফ্রেম দেখে মনে মনে চিপ/ক্যাপশন মুছো, ছবি দেখে বোঝা যায় কী ঘটছে? না গেলে আবার আঁকো। (খ) ঘটনার কেন্দ্রের মানুষ/যান/বস্তু আইকন-ধাঁচের আঁকা পূর্ণ আকৃতি (সিঁড়ির ধাপ ১–২), শুধু ডট বা ছোট প্রতীক নয়; বাস বাসের মতো, রাস্তা রাস্তার মতো; অ্যানিমেশন পুরো-বস্তুর (অঙ্গ-রিগ নয়)। (গ) প্রতি বিটে একটা আঁকা-ঘটনা, শুধু আইকন বসানো নয়। (ঘ) কোনো দৃশ্য ছোট প্যানেলে আটকে নেই (স্ক্রিন-সংক্রান্ত ভয়েস ছাড়া)। (ঙ) নায়ক-বস্তু ≥ ১২০px (১৬:৯-এ ≥ ৯০px); পরিবেশের বড় বস্তু মঞ্চের ~৪০% উচ্চতা ছুঁয়েছে। (চ) তিন স্তর ও ভূমি-রেখা আছে; প্রতি বিটে নতুন টীকা ≤ ৪।
  • প্রতিটি আইকন/বস্তু ভয়েসের বিষয়ের সাথে মানানসই; ভয়েসে নেই এমন বস্তু আসেনি।
  • প্রতিটি সংখ্যা ভয়েসের সাথে একই; রঙের ভূমিকা অপরিবর্তিত (লাল = সমস্যা সর্বত্র)।
  • কোনো লেখা/চিপ কাটা পড়েনি; বাছা প্রিসেটের নিরাপদ-নিচ অংশ ফাঁকা (৯:১৬: y > ১৫০০; ১৬:৯: y > ১০০০); ব্যাকগ্রাউন্ড পুরো ফ্রেমে; বাংলা যুক্তাক্ষর ঠিক।
  • কোনো দৃশ্য ৩s-এর বেশি পুরো স্থির নেই।
  • প্রথম ও শেষ ফ্রেম ফাঁকা/ভাঙা নয়; দৈর্ঘ্য = অডিও + হোল্ড; ffprobe-এ ফাইল খোলে; আউটপুটের রেজল্যুশন বাছা অনুপাতের সাথে মেলে (৯:১৬ = ১০৮০×১৯২০, ১৬:৯ = ১৯২০×১০৮০)।
  • অন্য কোনো চ্যানেলের নাম/টেক্সট/লোগো বা আসল কোম্পানির লোগো (অ্যাসেট না দিলে) কোথাও নেই।

ডেলিভারি: MP4 পাঠাও। সাথে ৩–৫ লাইনের নোট: কোন অনুপাত/থিম/ফন্ট ধরা হয়েছে (অনুপাত বলা না থাকলে ধরে নেওয়ার কথা স্পষ্ট করে), টপিকের জন্য কোন বস্তু আঁকা হলো ও কোনটা সরল রাখতে হলো, কোন অংশ অনুমানে ভিজুয়াল (বিশেষত দৃষ্টান্ত-সংখ্যা), যাচাইয়ের সময় ধরা কোনো সীমাবদ্ধতা। SRT থাকলে অতিরিক্ত: কয়টা শব্দ সংশোধন হলো ও প্রধান কয়টা (সর্বোচ্চ ১০টা "আগে → পরে"), এবং সন্দেহ-তালিকা সময়সহ (যেমন "০:২৪: 'এক্স' নাকি 'ওয়াই'?"); সাথে corrections.json।

১৩. সীমা ও সততা

  • ডিফল্ট ও আন্দাজ: মাপ, জোন, ইজিং-মান, বস্তুর আকার প্রস্তাবিত শুরুর মান (আন্দাজ ±২৫%)। ১৬:৯ ও অন্য অনুপাতের প্রিসেট, k = ০.৭, কার্ড-মাপ বিশেষভাবে অপরীক্ষিত; প্রথম রেন্ডারে দেখে বদলাও। নতুন টপিকে প্রথম একটা ফ্রেম রেন্ডার করে বস্তু ঠিকঠাক মানাচ্ছে কিনা দেখে নাও।
  • আঁকার সীমা: কোড দিয়ে আঁকা ছবি সরল আইকন-ধাঁচ ফ্ল্যাট ২ডি। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের আলাদা নড়াচড়া এবং জটিল বা ফটো-সদৃশ বিশদ এই স্কিলের উদ্দেশ্য নয়। না পারলে নিকটতম সিঁড়ির ধাপে নামো ও জানাও।
  • SRT-সংশোধনের সীমা: অডিও সরাসরি শোনা যায় না; অনিশ্চিত শব্দ বদলানো হয় না, তালিকায় যায়।
  • কপি করবে না: অন্য কোনো চ্যানেলের নাম/ব্র্যান্ড-কার্ড/স্ক্রিপ্ট/গল্প; আসল ব্যক্তি, পরিচিত চরিত্র; আসল কোম্পানির লোগো (অ্যাসেট না দিলে)। বিষয়বস্তু ও ব্র্যান্ড ব্যবহারকারীর নিজের।

Habilidades Relacionadas